নিতুড়িয়া: নিতুড়িয়ার দীঘা অঞ্চলে
তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মিছিল,পথসভা,সংলাপ ও লক্ষ্মী এলো ঘরে কর্মসূচি আয়োজিত হল
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সোমবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের হেড ডি গ্রাম থেকে নবগ্রাম গ্রাম পর্যন্ত একটি মিছিল পরিক্রমা করে।এরপর নবগ্রাম গ্রামে মা মাটি মানুষের সরকারের 15বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।এদিন রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলেএই কর্মসূচি আয়োজিত হয়।