মৃতের নাম ভানু মাঝি(৫৮)তার বাড়ি মঙ্গলকোট থানার মিরেপাড়ায়।তিনি পেশায় টোটো চালক ছিলেন।পরিবার সূত্রে জানাগিয়েছে,শনিবার বিকেলে টোটোতে করে মেসেঞ্জার নিয়ে নতুনহাটে যায়।এরপর নতুনহাটে টোটো রেখে রাস্তার ওপারে যায় কোন কারনে,সেখান থেকে এপারে আসার সময় তাকে একটি বাইক ধাক্কা মারে, ঘটনাস্থলে তিনি গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপর বর্ধমান হাসপাতাল থেকে কলকাতায় রেফার করার সময় মৃত্যু হয়