বাংলা বাঁচাও,শিক্ষা বাঁচাও,জেলা বাঁচাও সহ একাধিক দাবি তুলে পুঞ্চা ব্লকে জাঠা মিছিল করলো সিপিআইএম। মঙ্গলবার বেলা ১ টা নাগাদ থেকে বাগদা অঞ্চলের গোপালপুর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়।বাগদা অঞ্চল সিপিআইএম এর পক্ষ থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য বিপদতারণ শেখর বাবু,সারা ভারত খেতমজুর ইউনিয়নের পুরুলিয়া জেলা সেক্রেটারি ত্রিদীব চৌধুরী,পুঞ্চা পূর্ব এরিয়া কমিটির সদস্য বিজয় মাহাতো সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা।