মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী। শুক্রবার সামশেরগঞ্জের জালাদিরপুর এলাকায় এই সভার আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী। শুক্রবার বিকেলে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে উঠে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একযোগে জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বসহ একাধিক ইস্যুতে সরব হন।