সম্প্রতি শেষ হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। খড়্গপুরের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই পাড়ায় সমাধান শিবিরে জমা পড়েছিল একাধিক আবেদন। সাধারণ মানুষের সেই আবেদনের ভিত্তিতে এবার শুরু হয়েছে কাজ। আজ বুধবার খড়গপুর পৌরসভার অন্তর্গত কুড়ি এবং 21 নম্বর ওয়ার্ডে শুরু হলো ঢালাই রাস্তা নির্মাণের কাজ। সাধারণ মানুশের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা।