নিমতা জোনাকির পুজো প্যান্ডেলে সৌভ্রাতৃত্বের বন্ধন, সাংসদ সৌগত রায়কে ফোঁটা দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভাইফোঁটার পবিত্র দিনে নিমতা জোনাকির পুজো প্যান্ডেলে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী সৌভ্রাতৃত্বের মিলন উৎসব। উত্তর দমদম বিধানসভার সকল পৌরপিতা ও চেয়ারম্যানদের ফোঁটা দেওয়া হয় সম্মান ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নিজ হাতে সাংসদ সৌগত রায়কে ফোঁটা দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।