জেলায় ডালশস্য উৎপাদনের জমির পরিমাণ বাড়াতে উদ্যোগী হল কৃষি দপ্তর। চাষিদের ডালশস্য চাষে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের বীজ বিলি করল আড়শা কৃষি দফতর। বৃহস্পতিবার দফতরের উদ্যোগে সরসে, খেসারী ও মুসুর ডাল সহ বিভিন্ন বীজ চাষিদের হাতে তুলে দেওয়া হয়। আড়শা ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন - ইতিমধ্যেই বিভিন্ন ডালশষ্যের চাষের মরসুম শুরু হয়েছে। একসপ্তাহ ধরে চাষিদের বীজ বিলির কাজ চলছে। এদিন প্রায় ৬০ জন চাষির হাতে সরসে, খেসারী সহ মুসুর ডালের বীজ তুলে দেন।