দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে খড়গপুরের ৩২ নম্বর ওয়ার্ডের ভুষি-গেট সংযোগকারী রাস্তাটি মানুষের চলাচলের জন্য উপযুক্ত করে তোলা হলো। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পুনঃনির্মাণের, এলাকাবাসীদের দাবি মেনে খড়গপুরের বিধায়ক ডক্টর হিরন্ময় চট্টোপাধ্যায়ের উদ্যোগে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হলো এই রাস্তাটি। আজ শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ খড়্গপুরের নবনির্মিত এই ঢালাই রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক হিরন।