প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত এবং বিনপুর ১ ব্লকের মন্ডল বিজেপির নেতা কর্মীরা। রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলের 45 নম্বর বুথে বিজেপির জেলা সভাপতি এবং ঝাড়গ্রাম ৩ নং মন্ডল বিজেপির নেতা কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। এরপর বিকেল নাগাদ আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মন্ডল বিজেপির নেতা কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা সারেন বিজেপির জেলা সভাপতি।