পুরুলিয়ার রঘুনাথপুর ২ব্লকের নীলডি অঞ্চলের ৮টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।শনিবার বিকেলে নীলডি অঞ্চলের ঘুটিতোড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রঘুনাথপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।এদিনের ঐ অনুষ্ঠানে ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের সহ সভাপতি সন্দীপ মাহাত,জেলা তৃণমূলের দুই সম্পাদক স্বপন মাহাথা ও প্রভাস বাউরি,অঞ্চল সভাপতি স্বপন মাজী সহ অন্যরা।