শনিবার রানাঘাট 1 ব্লকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। প্রসঙ্গত গত কয়েক দিন যাবৎ তৃনমূলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে বিভিন্ন ব্লকে আয়োজিত হচ্ছে তৃনমূলের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। আর তারই অঙ্গ হিসেবে শনিবার আনুমানিক বিকাল 5টা নাগাদ আইসতলা রামনগর মোড়ে আয়োজিত হলো রানাঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমনি অধিকারী।