বীরপুর মোড়ে হাঁটু সমান জল, চরম দুর্ভোগে এলাকাবাসী নাকাশীপাড়া বেথুয়াডহরীর বীরপুর মোড়ে বড় বিপত্তি। কেবিল লাইনের কাজ চলাকালীন আচমকা জলের পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যে জল বেরিয়ে রেলগেট থেকে জাতীয় সড়ক পর্যন্ত রাস্তা জলে ভরে যায়। বীরপুর রেলগেট পর্যন্ত জমে যায় হাঁটু সমান জল। জল জমে রাস্তায় বাইক নিয়ে পড়ে যেতে দেখা যায় এক পথচারীকে। চরম বিপজ্জনক হয়ে উঠেছে এলাকা।শীতের মধ্যেই রাস্তায় যেন তৈরি হয়েছে ছোট পুকুর!