মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর নির্দেশে হাড়োয়া ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে "সুন্দরবন দিবস" পালিত হল হাড়োয়া পঞ্চায়েত সমিতির পার্শ্বস্থ ময়দানে।বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় সুন্দরবন দিবস। উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মিত্র, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা