গলসি থানার অন্তর্গত বেলগ্রাম ১৯ নম্বর জাতীয় সড়কে ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম সাগর হালদার (২৫) মিরিক পাড়ায় তার বাড়ি। আজ শনিবার বিকেল পাঁচটায় যুবকের মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের পর গ্রামে নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। জানা গেছে গতকাল শুক্রবার বিকেলে তার বান্ধবীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে সে বর্ধমান এসেছিল বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে