আজ শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ খড়গপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এর আওতায় রাস্তা প্রকল্পের কাজ শুরু হল। সুভাষপল্লী রোডে পাঁচের পল্লী ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। এদিন বিকেলে সেই কাজ পরিদর্শনে এলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ।