রঘুনাথপুর ১: "হীরকরাজার দেশ"জয়চন্ডীপাহাড় পর্যটন উৎসবের শেষ দিনে জনজোয়ার,পুরস্কার বিতরণ,কবিসম্মেলন,সৌয়েব আলীর গান দিয়ে ইতি উৎসবের
কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই বৃহস্পতিবার অর্থাৎ ফাস্ট জানুয়ারি ইংরেজী নববর্ষ শুরুর দিনে শেষ হল পুরুলিয়ার বিখ্যাত "হীরক রাজার দেশ "জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব ২০২৫-২০২৬। বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ে তিল ধারণের জায়গা ছিল না। এদিন উৎসবের শেষদিনে বৃহস্পতিবার জয়চন্ডীর পাহাড়ের পাদদেশে অবস্থিত "সত্যজিৎ রায় মঞ্চে পুরস্কার বিতরণ ও কবি সম্মেলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব ।