2026 এর নির্বাচনের আগে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় দলের বিভিন্ন পদে রদবদল করলো তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় তৃনমূলের এই সাংগঠনিক পদে রদবদলের তালিকা প্রকাশ পায়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন পদে নেতৃত্ব বদল হলেও অনেক জায়গায় পুরানো নেতৃত্বের ওপরই ভরসা রেখেছে দল। শান্তিপুর শহর তৃণমূল সভাপতি পদেও রদবদল হয়েছে। মঙ্গলবার প্রকাশিত তালিকা অনুযায়ী শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি বৃন্দাবন প্রামানিক।