পশ্চিম মেদিনীপুর জেলার ধাধিকার ৬০ নম্বর জাতীয় সড়কে শিলাবতী নদীর উপর সেতু রক্ষায় ওভারলোডিং বন্ধের আবেদন জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল জেলা ট্রাক অপারেটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে,বুধবার চন্দ্রকোনারোড থেকে অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মণ্ডল জানিয়েছেন যেভাবে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থে ওভারলোড গাড়ি পারাপার করছেন তাতে আগামী দিনে ব্রিজের অবস্থার অবনতি হতে পারে,তাই জেলা প্রশাসনকে আবেদন জানানো হয়েছে ।