মেদিনীপুর: পুজোর পরেই মেদিনীপুরে কলামুড়ি চক থেকে হোসনাবাদ পর্যন্ত ঢালাই রাস্তা, তার আগে কংক্রিট দিয়ে মেরামত করা হবে : পৌরপ্রধান
মেদিনীপুর পৌর এলাকার ১০ ও ১৬ নম্বর ওয়ার্ডে আমরুদ প্রকল্পের পাইপ বসানোর পর রাস্তা মেরামত না হওয়ায় রবিবার এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বর্ষায় খানা-খন্দে জল জমে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌরপ্রধান সৌমেন খান পৌঁছে স্বীকার করেন পৌরসভার ব্যর্থতা এবং আশ্বাস দেন, পূজোর আগে অস্থায়ীভাবে কংক্রিট দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করা হবে ও পূজোর পর স্থায়ী ঢালাই রাস্তা তৈরি হবে।