ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয় আমতলা বাজারে। কদমতলা কুর্তি বিধানসভার কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে গ্রাম পঞ্চায়েতের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আমতলা বাজার এলাকায়। উপস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দরা।