সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং দলের বিশিষ্ট শহীদদের স্মরণে জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মানবিক কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।