রসখালি এলাকার কাছে একটি মোটর ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুকুর থেকে মোটর ভ্যান সহ মোটর ভ্যান চালককে উদ্ধার করে। স্থানীয়রা আহত ওই মোটর ভ্যান চালককে চিকিৎসা করানোর জন্য আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।