মৃতের নাম সুদেব পন্ডিত(৪০)। তার বাড়ি মেমারির বেগুট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে,সোমবার ঘরে ফ্যানের হুকে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন, এরপর তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তবে, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।