‘বন্দেমাতারম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে নদীয়া জেলার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সর্বসাধারণের জন্য বিএসএফ-এর পক্ষ থেকে একটি অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিএসএফ ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শিত হয়, যা দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানকে ঘিরে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন