বুধবার দুপুর বারোটা নাগাদ হরিপাল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) কার্যালয়ে শুরু হয় এসআইআর শুনানি। নির্ধারিত সময়ে প্রশাসনিক এই শুনানি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা করবী মান্না। বিডিও অফিস চত্বরে এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলির ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে শুনানি পর্ব পরিচালিত হচ্ছে।