খড়্গপুরে বিজেপির এক বিশেষ কর্মসূচিতে যোগদান করতে উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। এদিন দুপুর প্রায় দুটো নাগাদ খড়্গপুরে কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানালো জেলা বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার মন্ডল, সহসভাপতি ডাক্তার শঙ্কর কুমার গুছাইত সহ অন্যান্যরা।