হাড়োয়া ব্লকের ধনপোতা বাজার এলাকায় বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে স্থানীয় একটি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও দোয়ার মজলিস। অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা, বিশিষ্ট সমাজসেবী হাফেজ আজিজ উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।