এখন চলছে বোরো ধান কাটার মরসুম। জেলার বিভিন্ন প্রান্তে কৃষকেরা দ্রুততার সঙ্গে ধান কাটতে ব্যবহার করছেন আধুনিক হারভেস্টার ও ট্রাক্টর। ফলে কম সময়ে বিশাল ক্ষেতের ধান কাটা সম্ভব হচ্ছে। কৃষকেরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনই দেখা দিয়েছে নতুন এক সমস্যার। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের অভিযোগ, ধান কেটে নেওয়ার পর সেই হারভেস্টার ও ট্রাক্টর গ্রামীণ রাস্তা ধরে ফিরিয়ে আনা হচ্ছে। এই সব ভারী যানবাহনের চাকার সঙ্গে প্রচুর পরিমাণ কাদা ও মাটি লেগে আসে রাস্তায়। তার জেরে গ্রামের ভিতরক