আগামীকাল থেকে পুরুলিয়া দু নম্বর ব্লক এলাকার কুটির শিল্পীদের সরকারি পরিচয় পত্র তুলে দেওয়া হবে । তার আগে আজকে পুরুলিয়া দু নম্বর ব্লকের দিশারী হলে আয়োজিত এম এস এম ই ক্যাম্পে শেষ লগ্নের চূড়ান্ত প্রস্তুতি চলল সারাদিন । আগামীকাল প্রথম দিনে আগয়া- নড়রা, ঘোঙা ও ভাংড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার শিল্পীদের পরিচয় পত্র তুলে দেওয়া হবে ।