সিআইডির ফরেন্সিক এক্সপার্ট এর টিম বারুইপুর উকিল পাড়াতে খুন হওয়া বিজেপির বুথ সভাপতি রাজিব বিশ্বাসের বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে। সিআইডির পাঁচ সদস্যের দল ঘটনার স্থল ঘুরে দেখেন ও নমুনা সংগ্রহ করেন। বাইরে ছিল বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার পুলিশের হাত থেকে হাইকোর্টের নির্দেশে সিআইডির হাতে গিয়েছে তদন্তভার। ইতিমধ্যেই রাজীব বিশ্বাস খুনে অন্যতম প্রধান অভিযুক্ত তার বাবা নিতাই বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছে।