বুধবার দুপুর বারোটা নাগাদ মালদা জেলার বামনগোলা ব্লকের ডাকাতপুকুর প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা রুরাল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য, দৃষ্টি, দাঁত ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন দিক পরীক্ষা করা হয়।