পাচারকারী সন্দেহে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাঁকড়া এলাকা থেকে এক যুবককে আটক করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় এক যুবক বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাচার করে নিয়ে আসে এ দেশে। গত কয়েকদিন ধরে গোপন সূত্রে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের কাছে এমনটাই খবর আসছিল। গোপন সেই খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা বেলায় ওই বাঁকড়া এলাকা থেকে পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসা