বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা করবী মান্না বলরামবাটি কার্যালয়ে জনগণের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমস্যার কথা শোনেন। ‘জনতার দরবার’ কর্মসূচির আওতায় স্থানীয় মানুষের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও দাবি‐দাওয়া নথিবদ্ধ করা হয়। এদিন একাধিক বাসিন্দা ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে এলাকায় পথঘাট, পানীয় জল, আলোর মতো নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় তুলে ধরেন।