এলাকার স্কুল পরিচালন সমিতির সভাপতিদের নিয়ে শনিবার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল মালদার গাজোলে। এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার সরকার সহ অনান্যরা। জানা গিয়েছে, নারী-বিরোধী, বাংলা-বিরোধী ও সর্বোপরি দেশ-বিরোধী বিজেপিকে গাজোল থেকে উৎখাত করায় তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার সরকার।