ফের রুকুনপুরে আইএসএফ ঝড়, একাধিক দল ছেড়ে প্রায় ৪০০ কর্মীর যোগদান ফের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলে আইএসএফ ঝড়। শনিবার সন্ধ্যায় রুকুনপুরে অনুষ্ঠিত এক কর্মীসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় চারশো কর্মী সমর্থক আইএসএফে যোগদান করেন। এই বিশাল যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সহ-সভাপতি তথা হরিহরপাড়া ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রাসিদুল মন্ডল, আলিউল আজিম, রবিউল মালিতা ও রবিউল সেখ।