মৃতের নাম সোম মাড্ডি (৩৭)। আউশগ্রাম থানার উত্তর রামনগরে তাঁর বাড়ি। তিনি কল মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাইকে করে তিন বন্ধু কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রামনগরের কাছে একটি ট্রাক্টর বাইকটিকে ধাক্কা মারে। তাতে তিনজন জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানেই সোম মারা যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে একজনকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অপরজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা