চোলাই মদ বন্ধে জোরদার অভিযান চালালো মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মঙ্গলকোটের বামুনগ্রাম, গোবর্দ্ধনপুর সহ একাধিক জায়গায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায়। অভিযানে প্রায় ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া ৮০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়। তাছাড়া বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।