বুথ লেভেল এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সোমবার বড়ঞা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বড়ঞা ব্লকের ডাকবাংলা দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বড়ঞা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম, বড়ঞার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতৃত্বের জানিয়েছেন, এই বৈঠকে বুথ লেভেল এজেন্ট ও এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে SIR সংক্রান্ত একাধিক আলোচনা করা হয়।