পাড়া ব্লকের দেউলী অঞ্চলের মিলনসঙ্গী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতি লিমিটেড–এর উদ্যোগে আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হলো কাঁকী গ্রামে। রবিবার বিকেলে চারটে নাগাদ মহিলাদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা নারী শক্তি, সমতা ও অধিকার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়, যেখানে সংঘের নেত্রীরা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সমাজে নারীদের ভূমিকা, র