খড়্গপুরের এক নম্বর ওয়ার্ডের শুরু হলো তৃণমূলের পক্ষ থেকে এস আই আর সহায়তা শিবির। আজ বুধবার সন্ধ্যায় উদ্বোধন হয় এই শিবিরের। খড়গপুর শহর ১ নাম্বার ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হয় এই শিবিরের। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ এই শিবিরে উপস্থিত ছিলেন শ্যামল কুমার রয়, অভিষেক সাহু সহ অন্যান্যরা। খড়গপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কমলা কেবিন এলাকায় আয়োজিত শিবিরে এসআইআর ফর্ম নিয়ে সাধারণ মানুষ আসেন তা পূরণে সাহায্য পাওয়ার জন্য।