২০২৬ এর বিধানসভা ভোটকে পাখির যোগ করে এলাকায় উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের অন্তর্গত একাধিক রাস্তার উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিভিন্ন প্রান্তে এদিন পথশী প্রকল্পের রাস্তার উদ্বোধন হয়। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রেও বহু রাস্তার উদ্বোধন হয়েছে এদিন।