পাড়া থানার অন্তর্গত উদয়পুর অঞ্চলের উদয়পুর বাথান গ্রামে উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার সকালে উদয়পুর বাথান ক্রিকেট ময়দানে এই খেলার শুভ উদ্বোধন করা হয় স্থানীয় বিশিষ্ট জনদের মাধ্যমে। এদিন বিকেল ৫টা নাগাদ আট টি দলের এই খেলার ফাইনালে মুখোমুখি হয় ভালাগোড়া বনাম কাঁকী ক্রিকেট দল। এবং ফাইনালে জয়লাভ করে কাঁকী ক্রিকেট দল।