বাংলার ভোট রক্ষা শিবির Sir এর আবহে খড়গপুর শহরে তৃণমূলের তরফে খোলা হল sir সহায়তা কেন্দ্র বা বাংলার ভোট রক্ষা শিবির, আজ রবিবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের ঝাপেটাপুর এলাকায় এই শিবিরের উদ্বোধন আয়োজিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, খড়গপুর শহরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার,