মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের তবে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো জেলায়। আজ শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ এই কমিটি ঘোষণা করা হয় যুব তৃণমূলের তরফে। নতুন কমিটির নাম ঘোষণা করেন যুব তৃণমূলে জেলা সভাপতি নির্মালা চক্রবর্তী। জানাযায়, যুব তৃণমূলের নতুন কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেলেন সাবিনা মন্ডল।