আজ রবিবার আইআইটি খড়্গপুরে সম্পন্ন হলো সপ্তম ‘ইয়াং ইনোভেটরস প্রোগ্রাম’, সারাদেশের স্কুল পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করে। বিজয়ীদের হাতে আজ রবিবার পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি খুদে উদ্ভাবকদের উদ্দেশে বলেন, সমাজ ও দেশের বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীদের কৌতূহলী হতে হবে।