দিল্লি বিস্ফোরণকান্ডে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়্গপুরে এক দলীয় কার্যক্রম শেষে আজ শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি জানান, সরকার এবং সংস্থাগুলি দায়িত্বের সাথে মামলাটি তদন্ত করছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার আগামী দিনে সন্ত্রাসবাদের মূলে পৌঁছাচ্ছে। অনেক প্রতিষ্ঠান জড়িত, তবে সবকিছু প্রকাশ পাবে এবং অপরাধীদের সামনে আনা হবে।