সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের কোন্দল। জয়নগরের দক্ষিণ বারাসতে একটি সরকারি দাতব্য চিকিৎসালয়ের ভবনের একাংশ সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দা তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক। কারও নাম না করলেও স্থানীয় রাজনৈতিক মহলের মতে, জিয়াউলের অভিযোগের তির তৃণমূলেরই একাংশের দিকে।