বালি পাচারের অভিযোগে ডাম্পারটির চালক কৃষ্ণ মাঝিকে গ্রেফতার করা হয়েছে। কাটোয়া থানার বনকাপাশি গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে আউশগ্রামের দিক থেকে ডাম্পারটি আসছিল। গুসকরা স্কুলমোড়ের কাছে সেটিকে আটকায় পুলিশ। ডাম্পারের চালক একটি ই-চালান দেয়। পরীক্ষা করে পুলিশ জানতে পারে নম্বরপ্লেট বদল করে অন্যের চালানে ডাম্পারে করে বালি আনা হচ্ছিল। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। এদিনই ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।