দিনহাটা থানা দিঘিতে ছট পূজার প্রথম দিনের পূজার্চনা সুষ্ঠুভাবে সম্পন্ন হল। সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনহাটা থানা দিঘির চারিদিকে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। থানা দীঘিতে প্রশাসনের তৈরি করা ঘাটে বসে ছটব্রতিরা পূজা করেন। এদিন এই ছট পূজা শুভ উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে তিনি দিনহাটা থানা দিঘির চারিদিকে ছট পূজার সমস্ত বিষয় পরির্দশন করেন। দিনহাটা থানা পুলিশের পুলিশ আধিকারিক কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার থেকে