ট্রাক্টর চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কেন্দা থানার পুলিশ। ওই যুবকের নাম সার্থক কর্মকার বাড়ি পুঞ্চা থানা এলাকার বাগদা গ্রামে।শনিবার রাত্রি ৮ টা নাগাদ কেন্দা থানার পুলিশ সূত্রে জানা যায় গত ৫ ই ডিসেম্বর কেন্দা থানার পানিপাথর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি দোকান থেকে ট্রাক্টর উধাও হয়ে যায়। ট্রাক্টরের মালিক বিশ্বনাথ মাহাতো থানায় লিখিত অভিযোগ জানায়।তদন্ত নেমে পুলিশ ওই বাগদা থেকে যুবককে গ্রেফতার করে।